সার্ভার রিসোর্স লিমিট অতিক্রম করা (CPU / RAM / IO Limit)
শেয়ার্ড হোস্টিংয়ে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। যখন স্ক্রিপ্ট বা প্লাগইন বেশি রিসোর্স ব্যবহার করে, সার্ভার অস্থায়ীভাবে ব্লক করে দেয় এবং 503 দেখায়।
সমাধান
WHM / cPanel → Resource Usage → Faults চেক করুন
ভারী প্লাগইন (Page Builder, Backup Plugin, Security Scan) অপটিমাইজ করুন
প্রয়োজন হলে সার্ভিস আপগ্রেড করুন
PHP Memory Limit কম থাকা
অল্প মেমরি থাকলে WordPress স্ক্রিপ্ট রান করতে পারে না → 500 এরর।
সমাধান
wp-config.php এই লাইনটি যোগ করুন:
define('WP_MEMORY_LIMIT', '512M');
অথবা cPanel → MultiPHP INI Editor থেকে memory_limit বৃদ্ধি করুন।
করাপ্টেড .htaccess ফাইল
ভুল রিরাইট রুল বা প্লাগইন–থিম থেকে ভুল কোড এর ফলে 500 এরর দেখা দিতে পারে।
সমাধান
.htaccess এর নাম পরিবর্তন করুন (যেমন: .htaccess_old)
WordPress Dashboard → Settings → Permalinks → Save Changes
এতে নতুন .htaccess অটো জেনারেট হবে।
প্লাগইন কনফ্লিক্ট
একটি অসামঞ্জস্যপূর্ণ প্লাগইন WordPress সাইটকে ডাউন করে দিতে পারে।
সমাধান
/wp-content/plugins/ ফোল্ডারের নাম পরিবর্তন করুন → সব প্লাগইন নিষ্ক্রিয় হবে
সাইট লোড হয় কিনা দেখুন
এবার এক-এক করে প্লাগইন সক্রিয় করে সমস্যার উৎস শনাক্ত করুন
থিম সমস্যাজনিত এরর
খারাপ কোডেড থিম বা থিম আপডেটের ভুলের কারণে 500/503 দেখা যেতে পারে।
সমাধান
থিম ফোল্ডারের নাম পরিবর্তন করে WordPress এর ডিফল্ট থিম (Twenty Twenty-X) এ ফেরত যান
PHP Version Incompatibility
অনেক পুরনো প্লাগইন বা থিম নতুন PHP ভার্সনের সাথে কাজ করে না—ফলাফল 500 এরর।
সমাধান
WHM / cPanel → MultiPHP Manager/ অথবা Chnage Php version থেকে ভার্সন চেঞ্জ করুন এবং লোড করে ওয়েবসাইট চেক করুন।
PHP 7.4, বা 8.0 বা 8.1 ব্যবহার করুন (সাইট কম্প্যাটিবিলিটি অনুযায়ী ব্যবহার করুন )
WordPress Core ফাইল করাপ্টেড হওয়া
ভুল আপডেট বা অসম্পূর্ণ ফাইল ট্রান্সফারের কারণে এটি হয়।
সমাধান
WordPress এর নতুন ফাইল ডাউনলোড করে wp-admin ও wp-includes রিপ্লেস করুন (wp-content ছাড়া)।
ModSecurity রুল ব্লক করা
সিকিউরিটি রুল ট্রিগার হলে সার্ভার রিকোয়েস্ট ব্লক করে। cPanel থেকে সমাধান (User Level)
নির্দিষ্ট Domain এর জন্য ModSecurity Disable করা
cPanel → ModSecurity
আপনার Domain এর পাশে Toggle Off করুন
ModSecurity এখন সাময়িকভাবে বন্ধ (সাইট ঠিক আছে কিনা যাচাই করুন)
⚠️ Note: এটি পুরো domain-এর জন্য সিকিউরিটি রুল Disable করে দেয়। তাই শুধু প্রয়োজন হলে ব্যবহার করা উচিত।
সমাধান
WHM থেকে সমাধান
WHM → ModSecurity Tools → Analyze Logs → ব্লকড রুল শনাক্ত করে Disable করুন।
সম্ভব হলে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ আপনার হোস্টিং ব্যবহার করতে পারেন।
Lightweight Server Environment ব্যবহার করুন
LiteSpeed Web Server
Memcached / Redis Cache
CloudLinux + CageFS
এগুলো রিসোর্স আইসোলেশন নিশ্চিত করে। যা ইতিমধ্যে আমাদের হোসটিংগুলোতে পেয়ে যাবেন।
FAQs
1. WordPress 500 Error দেখালে প্রথমে কি করা উচিত?
সার্ভার রিসোর্স, .htaccess, প্লাগইন এবং PHP ভার্সন চেক করা উচিত।
2. 503 Service Unavailable Error কি সবসময় সার্ভার সমস্যাই?
না। অকার্যকর প্লাগইন, অটো আপডেট লুপ বা মেইন্টেন্যান্স মোডও 503 তৈরি করতে পারে।
3. হোস্টিং পরিবর্তন করলে কি 500/503 এরর কমে?
অপ্টিমাইজড WordPress Hosting নিলে, অথবা যেসব হোস্টিং এ লাইডস্পীড ওয়েবসার্ভার ব্যবহার হয়েছে এগুলো ব্যবহার করলে এরর উল্লেখযোগ্যভাবে কমে যায়।
শেষ কথা
WordPress 500 / 503 Error সাধারণত সার্ভার কনফিগারেশন, রিসোর্স লিমিট বা স্ক্রিপ্ট-জনিত সমস্যার কারণে ঘটে। এটি কোন সার্ভার জনিত সমস্যা নয়। তবে সঠিক মনিটরিং, সিকিউরিটি ও অপ্টিমাইজেশন থাকলে এসব সমস্যা সহজেই প্রতিরোধ করা যায়।
