cPanel থেকে Two-Factor Authentication (2FA) কিভাবে চালু করবেন?

আপনার cPanel অ্যাকাউন্টকে আরও সুরক্ষিত করতে Two-Factor Authentication (2FA) খুবই গুরুত্বপূর্ণ। 2FA চালু করলে লগইন করার সময় পাসওয়ার্ডের পাশাপাশি একটি One-Time Code লাগবে, যা শুধুমাত্র আপনার মোবাইলে জেনারেট হবে। ফলে আপনার অ্যাকাউন্টে অননুমোদিত অ্যাক্সেস হওয়ার ঝুঁকি অনেক কমে যায়।

নিচের ধাপগুলি অনুসরণ করে সহজেই আপনার cPanel-এ 2FA চালু করতে পারেন:

ধাপ ১: cPanel-এ লগইন করুন
প্রথমে আপনার cPanel URL (যেমনঃ yourdomain.com/cpanel) এ গিয়ে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
ধাপ ২: Two-Factor Authentication মেনুতে যান
লগইন করার পর:
উপরের সার্চ বারে "Two-Factor" লিখে সার্চ দিন
অথবা
Security সেকশনের নিচে Two-Factor Authentication অপশনটি খুঁজে ক্লিক করুন।
ধাপ ৩: Set Up Two-Factor Authentication
নতুন পেজটি ওপেন হলে:
Set Up Two-Factor Authentication বাটনে ক্লিক করুন।
স্ক্রিনে একটি QR Code দেখা যাবে।
ধাপ ৪: মোবাইলে Authenticator App খুলুন
আপনার মোবাইলে যেকোনো একটি অ্যাপ খুলুন:
Google Authenticator
তারপর “Scan a QR code” অপশনটি বেছে নিন এবং স্ক্রিনে থাকা QR কোডটি স্ক্যান করুন।
ধাপ ৫: One-Time Code প্রদান করুন
QR কোড স্ক্যান করার পর অ্যাপে প্রতি 30 সেকেন্ডে একটি 6-digit code আসবে।
cPanel-এ:
Security Code ফিল্ডে অ্যাপের কোডটি লিখুন
Configure Two-Factor Authentication বাটনে ক্লিক করুন

  • 0 Users Found This Useful
Was this answer helpful?