Permission Error কী ও কেন ঘটে?
ওয়েবসাইটের প্রতিটি ফাইল/ফোল্ডারের Permission নির্ধারণ করে কে Read/Write/Execute করতে পারবে। ভুল Permission, Ownership mismatch, WordPress ইনস্টলেশন সমস্যা, ModSecurity ব্লক, Disk Full, Security Policy বা Corrupted File—এসব কারণেই Permission Error দেখা যায়।
তাছাড়া:
File Manager Permission Error Fix – cPanel User
cPanel ব্যবহারকারীরা অনেক সময় File Manager এ ফাইল এডিট, সেভ বা আপলোড করতে গিয়ে Permission Error সম্মুখীন হন। এটি সাধারণত ভুল Permission, Ownership mismatch, ModSecurity ব্লক বা Disk Full-এর কারণে ঘটে থাকে।
- স্ট্যান্ডার্ড Permission (৯০% সমস্যা সমাধান হয়):
- Folder=755 | Files=644 | HTML/CSS/JS=644 | uploads/cache=755 | wp-config.php=400
Step 1: File Manager ওপেন করুন
cPanel Login → File Manager → public_html এ যান।
Step 2: ভুল Permission চেক করুন
- ফাইল → রাইট-ক্লিক → Permissions।
- ভুলগুলোর উদাহরণ: 600 (রিডেবল নয়), 000 (ব্লকড), 777 (ঝুঁকিপূর্ণ), 700 (অন্যরা অ্যাক্সেস পায় না)।
Step 3: সঠিক Permission দিন
- Folder=755 (drwxr-xr-x) | Files=644 (rw-r--r--)
- রাইট-ক্লিক → Permissions → Numeric Value সেট করুন → Save।
একনজরে:
Permission দেখায় Symbolic Notation বা Numeric Value এ। উদাহরণ:
Folder → (drwxr-xr-x) → Numeric: 755
File → (rw-r--r--) → Numeric: 644
Step 4: Bulk Permission Fix
- public_html → Permission 755
- ভিতরের সব ফাইল → Permission 644
- এটি পুরো সাইটকে স্ট্যান্ডার্ড Permission-এ ফিরিয়ে আনে।
Step 5: Ownership সমস্যা ঠিক করুন
এরর: “You do not have permission”, “Read-only filesystem”, “Failed to write file” → Ownership problem.
স্ট্যান্ডার্ড: username:username /home/username/
⚠️ ব্যবহারকারী নিজে Ownership পরিবর্তন করতে পারে না—হোস্টিং সাপোর্ট ঠিক করে দেয়।
Step 6: ModSecurity ব্লক Fix
- cPanel → Security → ModSecurity → Disable (Temporary)।
এডিট শেষ হলে Enable করুন।
Step 7: Disk Usage চেক করুন
- Disk Full হলে Permission Error আসে।
- cPanel → Disk Usage → Backup/Logs/Old Emails ডিলিট করে স্পেস ফ্রি করুন।
Step 8: File Attribute Lock (Rare Issue)
এরর: “operation not permitted” → ফাইল immutable.
এটি সার্ভার-লেভেল; হোস্টিং সাপোর্ট আনলক করে দেয়।
WordPress-এর জন্য Recommended Permission
- wp-content=755
- uploads=755
- wp-admin=755
- wp-includes=755
- all files=644
- wp-config.php=400
- ভুল Permission → Plugin update error, Upload failed, 403 Forbidden, Theme editor blank।
Permission Error-এর সাধারণ লক্ষণ (Symptoms)
File edit/save না হওয়া, FTP upload error, Plugin install/update error, 403 Forbidden, Upload Failed, “Cannot create folder”, “Unable to move uploaded file”, Theme editor blank।
দ্রুত সমাধানের চেকলিস্ট
Files=644 ✔️ Folders=755 ✔️ Ownership ঠিক ✔️ Disk না ফুল ✔️ ModSecurity চেক ✔️ Attribute unlock ✔️
File & Folder-এর সঠিক Permission স্ট্যান্ডার্ড
সঠিক Permission সেট করলে ৯০% Permission Error দূর হয়ে যায়।
| ফাইল/ফোল্ডার | স্ট্যান্ডার্ড Permission | ব্যাখ্যা |
|---|---|---|
| Folder | 755 | Public readable, secure |
| PHP Files | 644 | Owner write-only |
| HTML/CSS/JS Files | 644 | নিরাপদ এডিটযোগ্য |
| wp-config.php | 400/440 | Extra security |
| uploads/cache | 755 | ইমেজ আপলোড/ক্যাশ OK |
